রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বাগমারার ভবানীগঞ্জে বাংলাদেশ দলিল লেখক সমিতির ভবানীগঞ্জ শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সমিতির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচন করেন।
নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন ৫২ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ ৪১ ভোট পেয়ে বিজয়ী হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচন সম্পন্ন হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |