| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রিপোর্টারের নামঃ doyelislam
  • আপডেট টাইম : 08-10-2026 ইং
  • 30 বার পঠিত
বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ছবির ক্যাপশন: সংগৃহীত


আপেল মাহমুদ রাঙ্গা বাগ মারা প্রতিনিধি 

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী নীরেন্দ্রনাথ প্রাং কে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ানুছ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গত ৫ অক্টোবর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিতে বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিবকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলে বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ডঃ মোঃ আঃ মৌমিত।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভ্যাগতপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী নীরেন্দ্রনাথ প্রাং কে চাকরিচ্যুত করার ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ানুছ আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগকারী পক্ষের দাবি, যথাযথ নিয়মনীতি অনুসরণ না করে এবং আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়েই ওই শিক্ষককে চাকরিচ্যুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব বলেন, “তদন্তের মাধ্যমে অভিযোগের বিষয়গুলো যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।”

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ানুছ আলী বলেন শ্রী নীরেন্দ্রনাথ যে অভিযোগটি করেছেন তা সঠিক না কারন তিনি মাধ্যমিকে নিয়োগ নিয়েছেন কিন্তু প্রতিষ্ঠান নিম্নমাধ্যমিক হওয়ায় তিনি চলে গেছেন এবং তিনি চাকুরীতে যোগদানের সময় প্রতবষ্ঠানের উন্নয়নের স্বার্থে ৭০হাজার টাকা দিয়েছিলেন আমি খুবই দ্রুত সময়ের মধ্যে তাকে সেই টাকা ফেরত দিবো।

সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত কমিটির অনুসন্ধান ও প্রতিবেদনের পরই সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে। তদন্তে অভিযোগের সত্যতা, সংশ্লিষ্টদের ভূমিকা এবং চাকরিচ্যুতির ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin