স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, ০১৭০৭৪১১৭৩০ নম্বর থেকে ফোন করে বাগমারার উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন তথ্য ও টাকা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে কোনো প্রতারণার শিকার না হতে মুক্তিযোদ্ধাসহ বাগমারাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত কোনো নম্বর থেকে এ ধরনের ফোন এলে যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত তথ্য বা কোনো ধরনের টাকা প্রদান না করার অনুরোধ করা হয়েছে।
সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে নিরাপদ রাখুন।
বাগমারা প্রতিদিন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |