মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ-এর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষে এক যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ হাতেম আলী। কলেজ ক্যাম্পাসে পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে তাঁর এই সচেষ্ট পদক্ষেপ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
কলেজ চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং অযথা আড্ডা বা ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও নিয়মিত ক্লাস করার বিষয়ে সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের পাঠদানের মান উন্নত করা এবং ক্লাসরুমগুলোকে আরও শিক্ষার্থীবান্ধব ও আধুনিক করে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মনন বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
অধ্যক্ষ মোঃ হাতেম আলী বলেন, একটি জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে অংশ নেয়, সঠিক জ্ঞান অর্জন করে দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকদের সহযোগিতায় আমরা কলেজের শিক্ষার মানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।
স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অধ্যক্ষের এই সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এই ধরনের উদ্যোগের ফলে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অতীত গৌরব আরও উজ্জ্বল হবে এবং শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এক ধাপ এগিয়ে যাবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |