| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

রিপোর্টারের নামঃ Mahfuzur joni
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 708 বার পঠিত
অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন
ছবির ক্যাপশন: ছবি: ড মুহাম্মদ ইউনূস



অন্তর্বর্তী সরকারের আমলে শিশুদের হামের টিকা ক্রয় ও বিতরণে অনিয়ম, বিলম্ব এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার।

বুধবার (রাত) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের সভাপতি করা হয়েছে বিচারপতি মামনুন রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং এ এন এম মঈনুল ইসলাম।

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ, সংশ্লিষ্ট অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতা চিহ্নিত করে দায় নির্ধারণ করাই হবে এ কমিশনের মূল দায়িত্ব। 

প্রজ্ঞাপনে কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নভেম্বর ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ শিশুর মৃত্যু হয়েছে।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin