বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে একের পর এক অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত পুলিশের কর্মকর্তাদের অনেকে এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
চতুর্থ দফা অবরোধের প্রথম দিন আজ রোববার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশও করেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।