| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

বাগমারায় স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু

রিপোর্টারের নামঃ tasfik
  • আপডেট টাইম : 13-10-2026 ইং
  • 3 বার পঠিত
বাগমারায় স্কুল ছাত্রের  রহস্য জনক মৃত্যু
ছবির ক্যাপশন:

বাগমারায় স্কুল ছাত্রের

রহস্য জনক মৃত্যু

সহ-সম্পাদক

রাজশাহীর বাগমারার এক স্কুল ছাত্রের লাশ গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ উদ্ধার করেছে। নিহত ওই ছাত্রের নাম শাহারিয়ার নাফিস নিশান (১৯)। সে বাগমারা উপজেলার বাগমারা গ্রামের পূর্বপাড়া ইলেকট্রনিক্স মেকার সাইফুল ইসলামের একমাত্র ছেলে। এদিকে তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার পোষ্ট মডেমে প্রেরণ করেছে। 

এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, বাগমারা থানার নিকটবর্তি বাগমারা গ্রামের শাহারিয়ার নাফিস নিশান এবারে এসএসিতে অকৃতকার্য হয়ে গ্রামের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছে। প্রতি দিনের মত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। রাতে ও পরে সারাদিন খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি বাড়ির লোকজন। মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে বাড়ির প্রায় ১০০০ গজ দূরে নদীর ধারে পানবরজের নীচে কাঁশবনে জনৈক এক ব্যক্তি নদীতে গোসল করতে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা নিহতের লাশ শনাক্ত করে। বিষয়টি বাগমারা থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশের পিটে রক্তের চিহ্ন রয়েছে। তবে পিঠে তেমন কোন বড় ধরনের ক্ষত নেই। তার লাশ নদীর ধারে অগুছানো শাররিক ভাবে লাশ দেখে স্থানীয়রা হতবাক। রাতে কোন কারণে নির্জন স্থানে এসেছিল, তাকে খুন করা হয়েছে কি না এমন প্রশ্ন সর্বত্র। তবে নিহত নিশানের বাবা সাইফুল ইসলাম বলেন, তার ছেলে মৃগী রোগের কারণেই মৃত্যু বরন করেছেন। সে অনে আগে থেকে মৃগী রোগী ছিল। এই এলাকায় আমাদের কোন শত্রু নেই। তিনি তা ছেলের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে চান। তিনি আরো বলেন, দীর্ঘ দিন থেকে আমরা তাকে দেখে শুনে রেখেছি। কখনো তাকে পানের ধারে বা সামনে যেতে দেইনা। আজ হঠাত বাড়ি থেকে বের হয়ে ছেলে আমার না ফেরার দেশে চলে গেলো বলে আক্ষেপ করেন।

পিতা সাইফুল ইসলাম বার বার মূর্”ছা যাচ্ছিলেন। সন্তানহার পিতার আহাজারি ছিল ‘আমর ছাওয়ালের কি হলো? আমার ছাওয়ালকে দেখাও’। পুলিশ লাশ নিতে চাইলে এ সময় পিতা-মাতাসহ স্থানীয়রা না নেয়ার অনুরোধ করেন। কিন্তু পুলিশ তাদের অনুরোধ আইনগত ভাবে রাখতে পারেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। 

 এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান  বলেন, নিহত নিশানের মৃত্যুর কারণ উদ‌ঘাটনের চেষ্টা চলছে। তার লাশ মর্গে পাঠানো হবে। লাশের ময়না তদন্ত রিপোর্ট পেলে বিষয়টি উদঘাটন করা সহজ হবে বলে জানান তিনি।

 তাসফিক মাহমুদ

বাগমারা,রাজশাহী

মোবাঃ০১৩৪২২৩৮০৪০

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin