স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোঁকা বিলে আবারও পুকুর খননের কাজ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিলটিতে পুকুর খননের ফলে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হচ্ছে। এতে হরিফলা ও বাছিয়াপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, জলাবদ্ধতার কারণে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বসতবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে থাকায় ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। দীর্ঘ সময় পানি জমে থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
এলাকাবাসী আরও উদ্বেগ প্রকাশ করে জানান, জমে থাকা পানির কারণে মশার বংশবিস্তার বাড়তে পারে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দূষিত পানি থেকে পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং জলাবদ্ধতার কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, জোঁকা বিলে পুকুর খননের কাজে সহযোগিতা করছেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু। এ ছাড়া বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে পুকুর খনন নিয়ে তাঁর অবৈধ সমঝোতা হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জোঁকা বিলে পুকুর খননের বৈধতা যাচাই, পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে কি না তা তদন্ত এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁদের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ ও সাধারণ মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত করা হোক। পুকুর খননের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
এখন এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন সরেজমিনে তদন্ত করে জোঁকা বিলের পুকুর খনন, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতার প্রকৃত পরিস্থিতি যাচাই করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |