বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর রাজশাহী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী সফরে আসছেন তিনি। সফরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আখচাষিদের প্রণোদনা, চিনিকল পুনরুজ্জীবন, কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয়রা। প্রধানমন্ত্রীর এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে শিল্পায়ন ও অর্থনৈতিক বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |