| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

মবের চাপে পদত্যাগে বাধ্য রামেবি ভিসি, অভিযোগ

রিপোর্টারের নামঃ Mahfuzur joni
  • আপডেট টাইম : 06-10-2026 ইং
  • 374 বার পঠিত
মবের চাপে পদত্যাগে বাধ্য রামেবি ভিসি, অভিযোগ
ছবির ক্যাপশন:

রামেবি ভিসিকে জোরপূর্বক পদত্যাগ ও কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগ করিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিসি ডা. জাওয়াদুল হকের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কয়েকজন স্থানীয় ঠিকাদার ও বহিরাগত ব্যক্তি হঠাৎ তার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা স্থানীয় ঠিকাদারদের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেন।

ডা. জাওয়াদুল হক জানান, একপর্যায়ে ওই ব্যক্তিরা জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

ঘটনার পর ভিসি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন বলে জানা গেছে।

তবে এ ঘটনায় জড়িতদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin