বাগমারা প্রতিদিন
সারাদেশ

রাজশাহীতে আজহারীর মাহফিল: পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারী আটক

সংরক্ষিত সংবাদ

রাজশাহীতে আজহারীর মাহফিল: পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারী আটক রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার বড়সড় প্রস্তুতি ভেস্তে দিয়েছে আইনশৃঙ্খলার রক্ষাকারীবাহিনী। শনিবার (২৮ নভেম্বর) নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিশেষ অভিযান চালিয়ে পকেটমার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মোট ৬৫ জন নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আটকের বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, এই নারীরা দেশের বিভিন্ন জেলা থেকে পরিকল্পিতভাবে রাজশাহীতে এসেছিলেন। তাদের মূল টার্গেট ছিল মাহফিলে সমবেত হওয়া সাধারণ মানুষের পকেট বা মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে।

ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে এই তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের ধারণা, এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের ঢল নামবে। বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংঘটিত হতে না পারে, সেজন্য শুরু থেকেই কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উৎস: https://bagmarapratidin.com/news/183
প্রতিবেদকের তথ্য

mahfuzur joni

সর্বশেষ সংবাদ
বাগমারায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ৪ ফেব্রুয়ারি, ইউনিয়নজুড়ে নির্বাচনী…

বাগমারায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ৪ ফেব্রুয়ারি, ইউনিয়নজুড়ে নির্বাচনী…

বাগমারা প্রতিদিন
বাগমারা প্রতিদিন

সত্য প্রচারে, সবার আগে • সর্বশেষ তাজা খবর ও ভিডিও পেতে অফিসিয়াল পেজে যুক্ত থাকুন

ফেসবুক পেজ ফলো করুন