বাগমারা প্রতিদিন
রাজনীতি

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুম্মাম কাদের চৌধুরী

সংরক্ষিত সংবাদ

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুম্মাম কাদের চৌধুরী সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও প্রয়াত এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তাঁর নাতি ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে ফিরে আসাকে নিজের পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার এক গভীর ও গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন হুম্মাম কাদের চৌধুরী। ছবির সঙ্গে দেওয়া ইংরেজি পোস্টে তিনি পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং প্রজন্মের ব্যবধান পেরিয়ে একই ঐতিহাসিক স্থানে ফিরে আসার অনুভূতি তুলে ধরেন।

এ কে এম ফজলুল কাদের চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নাতি হিসেবে বাংলাদেশের সংসদ সদস্য হয়ে সেই একই পার্লামেন্ট ভবনে উপস্থিত হওয়া হুম্মাম কাদের চৌধুরীর কাছে নিছক একটি সফর নয়; বরং এটি পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ও ইতিহাসের সঙ্গে এক আবেগঘন সংযোগ।

দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তোলা ছবিটি এবং তাঁর আবেগঘন বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

উৎস: https://bagmarapratidin.com/news/175
প্রতিবেদকের তথ্য
mahfuzur joni

mahfuzur joni

সর্বশেষ সংবাদ
পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগ

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগ