বাগমারা প্রতিদিন
রাজশাহী

বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা রাজশাহী সিটি করপোরেশন

সংরক্ষিত সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা রাজশাহী সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন

কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বর্জ্য ব্যবস্থাপনার পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করেছে তারা।

গত মঙ্গলবার রাতে নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাইকা ও এলজিইডির পক্ষ থেকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দায়িত্বশীল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পাড়া গঠন, সেবার মান বৃদ্ধি, সামাজিক নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতির মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে রাসিককে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

দেশের সেরা হওয়ার এই বিশেষ অর্জন পুরো রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক। তিনি বলেন, নগরবাসীর আন্তরিক সহযোগিতা, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। এই পুরস্কার তাঁদের আগামী দিনের কাজকে আরও বেশি গতিশীল করবে।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎস: https://bagmarapratidin.com/news/173
প্রতিবেদকের তথ্য
Doyel islam

Doyel islam

সর্বশেষ সংবাদ
বাগমারায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য ও টাকা চাওয়া

বাগমারায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য ও টাকা চাওয়া