বাগমারা প্রতিদিন
রাজশাহী

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংরক্ষিত সংবাদ

পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাবেক চেয়ারম্যানের স্ত্রী রুনা বেগম ও তার দুই ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ঘরে থাকা ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আব্দুস সামাদ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দि রয়েছেন।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের বিষয়টি তারা শুনেছেন এবং বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উৎস: https://bagmarapratidin.com/news/174
প্রতিবেদকের তথ্য
Doyel islam

Doyel islam

সর্বশেষ সংবাদ
বাগমারায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য ও টাকা চাওয়া

বাগমারায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের কাছে তথ্য ও টাকা চাওয়া