| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

প্রতারণার অভিনব ফাঁদ: নিখোঁজের বিজ্ঞপ্তি ও প্রবাসী পরিবারই প্রতারকদের টার্গেট!

রিপোর্টারের নামঃ Mahfuzur joni
  • আপডেট টাইম : 14-11-2026 ইং
  • 972 বার পঠিত
প্রতারণার অভিনব ফাঁদ: নিখোঁজের বিজ্ঞপ্তি ও প্রবাসী পরিবারই প্রতারকদের টার্গেট!
ছবির ক্যাপশন:


ফেসবুকে নিখোঁজ ব্যক্তির ছবি ও তথ্য দিয়ে প্রকাশ করা হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারের সদস্যদের ফোন করে অপহরণের ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করত একটি প্রতারক চক্র। এ ঘটনায় চক্রের মূল হোতা মো. ফয়সাল আহমেদ ও তার সহযোগী মো. আল-আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ নভেম্বর) বিকেলে এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি-৩ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা জিডি ও ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। হৃদয় আনসারী নামে এক তরুণকে অপহরণের কথা বলে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে প্রতারকরা। ভয়ে স্বজনেরা বিকাশ ও নগদের বিভিন্ন নম্বরে মোট ৪০ হাজার টাকা পাঠান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি ফেসবুকে নিখোঁজ ব্যক্তিদের বিজ্ঞপ্তি খুঁজে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করত। এরপর অপহরণের নাটক সাজিয়ে টাকা দাবি করত। স্বজনেরা নিখোঁজ ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে চক্রের সদস্য আল-আমিন তাঁর কণ্ঠ নকল করে নির্যাতনের শিকার হওয়ার অভিনয় করতেন। বাস্তবে কাউকে অপহরণ বা জিম্মি করা হতো না।

তদন্তে আরও জানা যায়, মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল ফোনটির প্রকৃত মালিক গত ৫ অক্টোবর ফোনটি হারানোর পরও সিম বন্ধ করেননি। বিকাশ ও নগদের লেনদেনের সূত্র ধরে ছায়া তদন্তের পর ২৮ অক্টোবর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আল-আমিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৩ জানায়, প্রতারকদের ব্যবহৃত মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin