অন্তর্বর্তী সরকারের আমলে শিশুদের হামের টিকা ক্রয় ও বিতরণে অনিয়ম, বিলম্ব এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার।
বুধবার (রাত) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের সভাপতি করা হয়েছে বিচারপতি মামনুন রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং এ এন এম মঈনুল ইসলাম।
হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ, সংশ্লিষ্ট অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতা চিহ্নিত করে দায় নির্ধারণ করাই হবে এ কমিশনের মূল দায়িত্ব।
প্রজ্ঞাপনে কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নভেম্বর ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ শিশুর মৃত্যু হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |