বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রামে শুরু হয়েছে লাখ টাকার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
‘সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে এবং রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের সৌজন্যে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দুটি দলের মধ্যকার আকর্ষণীয় ম্যাচের মাধ্যমে মাঠের লড়াই শুরু হয়। পরবর্তীতে নকআউট ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু
টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালের পরিচালক এমএ মোঃ আব্দুল মালেক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ আঃ আজিম (আল-আমিন)-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সাবেক মেয়র বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে এ ধরনের বড় টুর্নামেন্ট তরুণদের ক্রীড়ামুখী করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে বিকেল থেকেই জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আশেপাশের ইউনিয়ন ওর্যাড থেকে ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |