| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকুপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

রিপোর্টারের নামঃ Mahfuzur joni
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 482 বার পঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকুপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট
ছবির ক্যাপশন:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর দক্ষিণ-১ কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট (৭০ লাখ ঘনফুট) গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

গত ৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের দীর্ঘ কর্মযজ্ঞ শেষে কূপটির ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন সম্পন্ন করা হয়। খনন কার্যক্রম শেষে কূপ থেকে উত্তোলিত গ্যাসে আগুন জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বাপেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসানের সংশ্লিষ্টতায় পরিচালিত এ কার্যক্রমের পর আগামী ১৫ দিন কূপটি পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় গ্যাসের চাপ, প্রবাহের পরিমাণ ও উৎপাদন সক্ষমতা যাচাই করা হবে।

প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকলেও পরীক্ষামূলক কার্যক্রম শেষে প্রকৃত উৎপাদন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন এই গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে। সংশ্লিষ্টদের আশা, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া গেলে জাতীয় গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে দক্ষিণ-১ কূপটি।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin