| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অভিনেত্রী সাদিয়া আয়মানের "অনুরণন" নাটকের শুটিং, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রিপোর্টারের নামঃ Mahfuzur joni
  • আপডেট টাইম : 15-10-2026 ইং
  • 425 বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অভিনেত্রী সাদিয়া আয়মানের "অনুরণন" নাটকের শুটিং, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: সাদিয়া আয়মান ইসু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি নাটকের শুটিংকে কেন্দ্র করে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুটিংয়ের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে লাইব্রেরিতে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে সমস্যায় পড়তে হয়েছে তাদের।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানে পড়াশোনার সময় কীভাবে শুটিংয়ের অনুমতি দেওয়া হলো?

এক শিক্ষার্থী বলেন, ‘কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষার্থীদের পড়াশোনার জায়গা, শুটিংয়ের স্থান নয়। পড়াশোনার পরিবেশ নষ্ট হলে এর দায়ভার কে নেবে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা।’

শিক্ষার্থীদের দাবি, লাইব্রেরিতে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin