বাগমারা প্রতিদিন
সারাদেশ

রাষ্ট্রীয় বিমান চেয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়া বোধগম্য নয়: রিজভী

সংরক্ষিত সংবাদ

রাষ্ট্রীয় বিমান চেয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়া বোধগম্য নয়: রিজভী রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীছবি : বাসস

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা কারও বোধগম্য নয়।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা এবং তাঁকে ফিরিয়ে আনতে বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। এই প্রসঙ্গেই রিজভী মন্তব্য করেন যে, আইনি প্রক্রিয়া এড়িয়ে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশ থেকে অর্থ পাঠিয়ে দেশে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের মাধ্যমে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ এবং নৈরাজ্য সৃষ্টি করছেন। যারা হত্যাকাণ্ডের নির্দেশ দেয়, তারা জনগণের প্রতিনিধি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল দেশের স্বাধীনতা রক্ষা করা, অন্য কোনো দেশের কাছে মাথা নত করা নয়। দেশের জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।

উৎস: https://bagmarapratidin.com/news/170
প্রতিবেদকের তথ্য
Doyel islam

Doyel islam

সর্বশেষ সংবাদ
পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগ

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগ