আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারা নির্বাচনে অংশ নেবেন—এসব বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ২০২৭ ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণের প্রায় ৪০ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |