জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগের কারণ হিসেবে আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের কথা উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। প্রায় এক বছর আগে তিনি বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়।
এ ছাড়া কাউন্সিল ছাড়াই আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতার ঘাটতি এবং নেতৃত্বে নারীদের যথাযথ মূল্যায়ন না করার বিষয়েও অসন্তোষ ছিল তাঁর। তাঁর মতে, জোটনির্ভর রাজনীতির কারণে এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সংস্কারবাদী চরিত্র হারানোর ঝুঁকিতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ঘোষিত এনসিপির নতুন কমিটিতে তাঁকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এতে তাঁর পদাবনতি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এর মধ্যেই দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |