| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

বাগমারা'য় পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

রিপোর্টারের নামঃ doyelislam
  • আপডেট টাইম : 07-10-2026 ইং
  • 31 বার পঠিত
বাগমারা'য় পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন
ছবির ক্যাপশন: সংগৃহীত


বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় রাতের আঁধারে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

এতে পুকুরগুলোর প্রায় ২০ বিঘা আয়তনের সব মাছ মরে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষির দাবি, এতে তাঁর আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাদোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদোপাড়া গ্রামের সফল মাছচাষি আব্দুর রশিদ বাবু'র মালিকানাধীন তিনটি পুকুরে গভীর রাতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে পুকুরগুলোতে বিপুল পরিমাণ রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত মাছচাষি আব্দুর রশিদ বাবু অভিযোগ করে বলেন, "পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার এই বিপুল পরিমাণ মাছ মেরে ফেলা হয়েছে। পুকুরে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, "ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin