| বঙ্গাব্দ
বাগমারা প্রতিদিন
ad728

বাগমারা

রিপোর্টারের নামঃ tasfik
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 105 বার পঠিত
বাগমারা
ছবির ক্যাপশন:

 বাগমারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


ভবানীগঞ্জ (প্রতিনিধি)


রাজশাহীর বাগমারায় থানা পুলিশ রাত ব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। আইন বিষয়ক সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কথিত আইন বিষয়ক সম্পাদক ভবানীগঞ্জ মহল্লার মাজেদুর রহমান (৫২), বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক (৫৫) নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী (৫৮) ও মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সস্পনীয় নেতা আমজাদ হোসেন (৪৫)। পুলিশ গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


জানা গেছে, পতিত সরকারের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দেশের বিভিন্ন স্বানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে পরিবেশ নষ্ট করছে। দেশে যাতে পরিবেশ নষ্ট করতে না পারে, এতে দেশ ব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য পুলিশের সাঁড়াশী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে উপরোক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারর করা হয়েছে। গ্রেফতারা কৃতদের বিরুদ্ধে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি'র সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল ফাটানোর অভিযোগ আনা হয়েছে। চার নেতাকর্মীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে।এদিকে ব্যবসায়ী মাজেদুর রহমান ও উপাধ্যক্ষ আব্দুল বারিকের পরিবারের দাবি কোন উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এক সময় সাবেক এমপি ইঞ্জিনিয়র এনামুল হক তাদেরকে নামমাত্র পদ দিয়ে দলে টেনে ছিলেন। রাজনৈতিক ভাবে উভয়ে নিষ্ক্রীয় ছিলেন। তাদের দ্বারা এলাকায় কোন সহিংসতা বা অপকর্মের নজির নেই। ঈষানিত হয়ে কেউ তাদের নামে মিথ্যা অভিযোগ করায় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে বাগমার থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, রাত ব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযুক্ত ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।


তাসফিক মাহমুদ (নাফিস)

বাগমারা, রাজশাহী

মোবাইল-০১৩৪২২৩৮০৪০

তাং ২৭/০৯/২৬ ইং।

ad728
এ জাতীয় আরো খবর..
ad728
ad728
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin