| বঙ্গাব্দ
ad728

সাংবাদিককে প্রাণনাশের হুমকি: শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের

রিপোর্টারের নামঃ মোঃ দোয়েল
  • আপডেট টাইম : 13-12-2025 ইং
  • 164 বার পঠিত
সাংবাদিককে প্রাণনাশের হুমকি: শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের
ছবির ক্যাপশন: সংগৃহীত

বাগমারা প্রতিনিধি,

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সরকার কর্তৃক এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনে এ হুমকি প্রদান করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক

ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি বিএনপির এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে দেওয়া স্লোগান সোশ্যাল মিডিয়ায় প্রকাশকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানে আবু বক্কর সরকার স্লোগান দেন— “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।”

সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব থেকে স্লোগানসহ পুরো ঘটনাটি প্রতিবেদন আকারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আবু বক্কর সরকার সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান,

“আমি একটি সংবাদ প্রকাশ করায় তিনি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি জীবনের ভয় দেখিয়ে বলেন— ‘তোকে দেখে নেব, তোকে বাঁচতে দেব না।’ বিষয়টি আমাকে মানসিকভাবে অত্যন্ত ভয় ও উদ্বেগের মধ্যে ফেলেছে।”

ঘটনার পর সাংবাদিক নিরাপত্তাহীনতা অনুভব করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র গ্রহণের বিষয়টি থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের মতে, যেকোনো সাংবাদিকের ওপর হুমকি-ধমকি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার প্রতি সরাসরি আঘাত।

অভিযোগের বিষয়ে জানতে আবু বক্কর সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ad728
এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin