| বঙ্গাব্দ
ad728

ঈদকে সামনে রেখে বাগমারায় গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ

রিপোর্টারের নামঃ মোঃ দোয়েল
  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 36 বার পঠিত
ঈদকে সামনে রেখে বাগমারায় গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত

মোঃ রবিউল ইসলাম বাগমারা প্রতিনিধি:-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইপাড়া এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-খিদমাহ ফাউন্ডেশন।

সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার মোঃ জাবের আলী এবং সাবেক মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম। এ সময় সমাজসেবক উজ্জ্বল বাবুলসহ এলাকার সচেতন ও মানবিক ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দের হাসি ফুটে ওঠে।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা বলেন, মানুষ মানুষের জন্য—এই মানবিক বার্তা ছড়িয়ে দিতে আমরা সবসময় কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ইনশাআল্লাহ আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

এ সময় স্থানীয়রা আয়োজকদের এ ধরনের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

উল্লেখ্য, আল-খিদমাহ ফাউন্ডেশন নতুন সংগঠন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উপলক্ষে সংগঠনটি নিয়মিতভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে আগ্ৰহি ।তারা সকলের কাছে দোয়া চাই তারা জেনো সারাবছর এইভাবে সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। স্থান: সাঁইপাড়া, বাগমারা, রাজশাহী

শেষে আয়োজকদের পক্ষ থেকে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয় এবং ঈদকে আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসবে পরিণত করার আহ্বান জানানো

ad728
এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin