| বঙ্গাব্দ
ad728

বাগমারায় শহিদ ওসমান হাদি গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ মোঃ দোয়েল
  • আপডেট টাইম : 21-12-2025 ইং
  • 94 বার পঠিত
বাগমারায় শহিদ ওসমান হাদি গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বাগমারা প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। জানাজা শেষে শহিদ ওসমান হাদির  রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন,শহিদ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। জানাজায় অংশগ্রহণকারীরা তার শাহাদাতকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

এসময় জানাজাকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে প্রস্তুত ছিল।

এলাকার সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করে শহিদের প্রতি গভীর সম্মান জানান।

ad728
এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাগমারা প্রতিদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
Copyright © 2020-2026 Bagmara Pratidin