নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারায় আজ ১৬ ডিসেম্বর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যাপক গণসংযোগ ও পথসভার আয়োজন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা দেশের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন এই দলটি দিনটিকে সামনে রেখে নতুন রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, মোঃ মীর ফারুক হোসেন এর নেতৃত্বে এই গণসংযোগ শুরু হয়। বাগমারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে দলটি। এ সময় তারা জনসাধারণের হাতে দলের লিফলেট তুলে দেন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্য নিয়ে কথা বলেন।
পথসভায় বক্তারা বলেন,
নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান। আরো বলেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ এনেছে। এনসিপি সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি মধ্যপন্থী ও বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের গণসংযোগে অংশ নেওয়া এনসিপি কর্মীরা তরুণ ও শিক্ষার্থীদের প্রতি জোর দিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভায় সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটাররা নতুন দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে ভিড় করে।
গণসংযোগ শেষে দলের স্থানীয় নেতারা বলেন, বিজয় দিবস আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। আমরা চাই, এই বিজয়ের পূর্ণ সার্থকতা আসুক। যেখানে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচবে।
জাতীয় নাগরিক পার্টির এই গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |