বাগমারা প্রতিনিধিঃ
বাগমারার সাবেক এমপি এনামুল হকের সাবেক সহকারী প্রেস সচিব সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ ভবানীগঞ্জ নিউ মার্কেট থেকে গ্রেপ্তার।
শামীম রেজা সাংবাদিকতার পাশাপাশি বাগমারা-৪ আসনের সাবেক এমপি এনামুল হকের এনা গ্রুপের কর্মকর্তা হিসাবে কর্মরত। উল্লেখ্য তিনি বাগমারা-৪ আসনের সাবেক এমপি এনামুল হকে সহকারী প্রেস সচিব হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ দীর্ঘ দিন ধরে সাবেক এমপি এনামুল হকের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপের সাথে তার যোগাযোগের সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশসহ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।