রাজশাহীর তানোরে সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর রাতে কর্মস্থলের সহকর্মী ২৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই তরুণী আদালতে মামলা করেন।
তানোর থানার ওসি জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে পলাশকে আদালতে পাঠানো হয়েছে।
এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টি আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।