দীর্ঘ ২৬ মাস ১৩ দিন পর ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে ফিরেছেন হাতেম আলী।
জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট কলেজে মব সৃষ্টি করে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি দায়িত্বের বাইরে ছিলেন। কয়েক দফা যোগদানের উদ্যোগ নিলেও প্রশাসনিক জটিলতায় তা সম্ভব হয়নি।
গত ১৩ অক্টোবর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
এ সময়ে কলেজের রুটিন দায়িত্ব পালন করেন তিন শিক্ষক আব্দুস সাত্তার সরদার, রমজান আলী ও বেলাল হোসেন।
দায়িত্ব গ্রহণের পর হাতেম আলী বলেন, শিক্ষকদের সহযোগিতায় কলেজের সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।