বিশেষ প্রতিনিধি: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় পশ্চিম বাগমারার প্রাণকেন্দ্র হাটগাঙ্গোপাড়াকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন ডিএম জিয়াউর রহমান জিয়া, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাগমারা উপজেলা ।
তিনি হাটগাঙ্গোপাড়াকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, প্রশাসনিক সেবা সহজলভ্য করা এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) সংসদীয় আসনটি ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। বিস্তৃত এই এলাকার মানুষের প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে হাটগাঙ্গোপাড়াকে পৃথক উপজেলা করার দাবি জানানো হয়েছে।