বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ও জেলা পর্যায়ের কয়েকজন নেতার সুপারিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারীদের দাবি, বিএনপির দুঃসময়ে যারা দলের হাল ধরে রেখেছেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতন সহ্য করেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, সুসময় আসার পর তারাই এখন অবহেলিত হচ্ছেন। অথচ দলের কঠিন সময়ে যাদের ভূমিকা ছিল না বলে অভিযোগ উঠেছে, তাদের পরিবারের সদস্যদের সার ডিলার নিয়োগের ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে।