রাজশাহীর বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে করা বিক্ষোভের অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় অভিযোগগুলোর সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্টদের উপস্থিতিতে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
